মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬.০৯ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুর জেলার মান্যবর সম্মানিত পুলিশ সুপার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান উপলক্ষে আজ মঙ্গলবার পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় জেলা পুলিশের সকল সদস্য আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।

বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী
বলেন, পিরোজপুর জেলায় কর্মকালীন সময়ে জনগনের জানমালের নিরাপত্তা, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনা উদঘাটন,দুর্ধর্ষ আসামী গ্রেফতার, মামলা সঠিক তদন্তে দিক নির্দেশনার পাশাপাশি পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থাপনা তৈরি ও সংস্কারসহ উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে সচেষ্ট ছিলাম। বিদায় বেলায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করতে পেরেছি। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে কাজ করার সময় বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

পরিশেষে পিরোজপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ভুমিকা পালন করায় পিরোজপুর জেলাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

পুলিশ সুপার বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com