সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাট্যশালায় ‘মাংকি ট্রায়াল’

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫.৪৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নাট্যদল ‘বাতিঘর’ তাদের, ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’ এর ১০ম প্রদর্শনী নিয়ে আগামী ১৩ই নভেম্বর (রবিবার) ২০২২, সন্ধ্যা ৭ টায় , বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল এ দর্শকের মুখোমুখি হতে চলেছে। জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লি. -র ‘ইনহেরিট দ্য উইন্ড ‘-এর গল্প অবলম্বনে এই নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল। নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, জর্জ দীপ্ত, রুম্মান শারু, ইয়াসির আরাফাত, ফয়সাল মাহমুদ, রাজু আহমেদ, আহসান, উম্মে হাবিবা, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবি সহ বাতিঘরের নাট্যকর্মীরা। নাটকটি মূলত ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত। নাটকে গল্পে দেখা যায়, আমেরিকার একটি রাজ্য হিলসবোরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস। যিনি তৎকালীন বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দী করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্র্যাডি এবং আসামীপক্ষের আইনজীবী হেনরি ড্রামন্ড এর বিবিধ যুক্তিতর্কের উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায় যা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে। বিচার প্রক্রিয়াটি বিবর্তনের সত্যতা নিয়ে একটি জাতীয় বিতর্কের সৃষ্টি করে, বৈজ্ঞানিক প্রমাণকে জনসাধারণের সামনে আনতে সাহায্য করেছিল। এই ধরনের বিতর্ক আজও অব্যাহত রয়েছে। মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো বিশ্বের নজর কাড়ে এবং আলোচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com