বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই—-ডা.শফিকুর রহমান

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৭.৫৯ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি;
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের দেশ আমরা মিলেমিশে বসবাস করবো। আমরা ফ্যাসিবাদদের মতো কোথাও পালিয়ে যাবোনা। এদেশ আমাদের, আমরা সকলে মিলেমিশে বাংলাদেশ গড়ে তুলবো।
আজ সোমবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। শফিকুর রহমান আরো বলেন, “জাতি,ধর্ম,বর্ন নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রান দিয়েছেন। কেউ চিরতরে পংগু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এদেশ হবে, মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাইনা। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাদাবাজ, র্দুনীতি মুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি”। এ সময় শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়বে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোজহিরুল হক। নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মোঃ আবদুল রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। এরপর তিনি ছারছিনা দরবার শরীফে গিয়ে মাজার জিয়ারত করেন এবং দরবারে সকলের সাথে কুশল বিনিময় শেষে বানারীপাড়া উপজেলার উদ্দেশ্য যাত্রা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com