মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬.১৯ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ-জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন ২০২৪ শেরপুর জেলার গজনী অবকাশে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থীরা(জবিয়ান) সারাদেশে সরকারি ও বেসরকারি কর্মকর্তা হিসেবে বা সরকারের গুরুত্বপূর্ণ পদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জামালপুর জেলার সাবেক জবিয়ান ভাইদের একান্ত প্রচেষ্টায় জামালপুরে অবস্থানরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রিতি বৃদ্ধি করতে সেই ২০২০ সাল থেকে জবিয়ান জামালপুর ফোরাম কাজ করে আসছে।

বনভোজনের জন্য সকাল সাড়ে সাতটায় জামালপুরের পাঁচ রাস্তা থেকে বাস গজনী অবকাশের উদ্দেশ্যে যাত্রা করে। দিনব্যাপী এ আয়োজনে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, লটারি এবং স্মৃতিচারণমূলক আলোচনা। দুপুরে ঐতিহ্যবাহী মিল্লিভাত পরিবেশন করা হয়, যা অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে।

বনভোজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হাসি-আনন্দে মুখরিত পরিবেশে একে অপরের সঙ্গে স্মৃতিচারণ, খুনসুটি আর গল্পে সময় কেটেছে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল চূড়ান্ত উচ্ছ্বাস, আর বিজয়ীদের মুখে ঝরে পড়ছিল খুশির ঝলক। দিনশেষে ফোরামের সদস্যরা আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ফোরামের আহ্বায়ক ও হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতালের এমডি জনাব আশরাফুল ইসলাম বুলবুল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলার মাধ্যমে একটি আন্তরিকতা ও সুসম্পর্ক তৈরি হবে। আমরা সবাই একত্রে একটি পরিবারের মতো পথ চলতে চাই।”

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্তমান সভাপতি হারুন বলেন, “জামালপুর আমার অস্তিত্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার পরিচয়। সুতরাং জবিয়ান জামালপুর আমার অনুভূতির সাথে মিশে আছে।সাবেক জবিয়ান ভাইরা আমাদের প্রেরণার উৎস।তাদের প্রেরণা ও সহানুভূতি নিয়ে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কে আরো এগিয়ে নিব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com