সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বেসরকারি চ্যানেলে বিটিভির সংবাদ সম্প্রচারের প্রয়োজন নেই

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৩ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে সই করেছেন।

btv2

আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের দুপুর দুইটার সংবাদ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচার করার প্রয়োজন নেই বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

সরকারি নির্দেশে রাষ্ট্রয়াত্ত্ব বিটিভি’র দুপুর দুইটার সংবাদ এতোদিন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হতো। সরাসরি না হলেও রেকর্ড করা সংবাদ সুবিধাজনক সময়ে প্রচার করতো দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো।

বিটিভির সংবাদ কেন বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয় এবং এর মাধ্যমে বিটিভি, তথা সরকারের কী ধরনের লক্ষ্য অর্জিত হয়, তা অনেকেরই বোধগম্য নয়৷

সরকার কর্তৃক বেসরকারি টিভি চ্যানেলগুলোকে লাইসেন্স অনুমতি প্রদানের অন্যতম শর্ত পালনের বাধ্যবাধকতার কারণেই এমনটি করে থাকে বলেই ধারণা অনেকের৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com