সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.২৩ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

সাবরিনা পেশায় একজন চিকিৎসক। একসময় বিনোদন দুনিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। করোনা মহামারির সময় তিনি আলোচনায় এসেছিলেন। থাকতে হয়েছিল কারাগারেও। জামিনে ছাড়া পাওয়ার পর ফের সোশ্যাল মিডিয়াতে সবর হন তিনি। এবার জানা গেল  নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা। এরই মধ্যে শুটিং শেষ করেছেন।

সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। নাটকটিতে সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে। এ প্রসঙ্গে ডা. সাবিরনা বলেন, আমি যেকোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন।

তিনি আরও বলেন, আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন। অভিনয় চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালো লাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও নতুন করে ফেরা। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

-চ্যানেল 24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com