বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুর ছারছীনার তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি  : আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেন- আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তায়ালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী ও আমল-আখলাক হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী। এ ব্যাপারে কাহারও কোন বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদল লোক বের হয়েছে তারা তারা নাপিতের মত সুন্নাতকে অবহেলা করছে তথা কাটছাট করছে, তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন আমরা আদর্শের ব্যাপারে কাহারও সথে আপোষ করিনি, ভবিষ্যতেও করবোনা।

ছারছীনা দরবার শরীফের ১৩৪তম মাহফিলের শেষ দিন বাদ জোহর আখেরী মুনাজাত পরিচালনা করছেন দরবার শরীফের গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন ও উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ।
 পীর ছাহেব কেবলা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন- বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। তেমনি সংখ্যালঘু হিসেবে এদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করছে তারা আমাদের কাছে নিরাপত্তা পাবে ঠিক, তাই বলে এদেশের মুসলিমদেরকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবেনা।
পীর ছাহেব কেবলা আরও বলেন- আজকাল একদল কথায় কথায় ঐক্যের কথা বলে বেড়ায়। ঐক্য হবে ইস্যুভিত্তিক। ইস্যু ব্যতীত ঐক্য কখনও গ্রহণযোগ্য হবেনা।
হযরত পীর ছাহেব কেবলা পীর-ভাই মুহিব্বীনদেরকে উদ্দেশ্য করে বলেন- বর্তমানে কেহ কেহ দরবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে মুনাফেকী করছে তাদের থেকে দূরে থাকতে হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঐমান ও আমল রক্ষার্থে দ্বিনীয়া মাদ্রাসা তৈরী ও সন্তানদেরকে দ্বিনীয়া মাদ্রাসায় পড়ানোর তাকীদ প্রদান করেন।
গতকাল ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় পীর ছাহেব কেবলা আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন  আহমাদ হুসাইন (মা. জি. আ.) একথা বলেন।
আখেরী মুনাজাতে লাখো লাখো ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্নস্থান থেকে এসে উপস্থিত হয়। মুনাজাতের আমিন আমিন ধ্বনীতে আকাশ-বাতাস ভারাক্রান্ত। সে সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com