সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক

  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮.৪৮ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার
বরগুনা তালতলী প্রতিনিধিঃ-বরগুনার তালতলী সাংবাদিক ঐক্যজোটের কার্যনির্বাহী পরিষদের ২০২৫ সালের সভাপতি হিসেবে মোঃ জিয়াউল হক জোবায়ের সভাপতি (দৈনিক সংগ্রাম) এবং মাসুম বিল্লাহ জাফর (দৈনিক সকালের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

এতে সহ-সভাপতি আবুল হাসান (বাংলাদেশ সমাচার) যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (বঙ্গ টিভি), সাংগঠনিক সম্পাদক হায়দার হাওলাদার (দৈনিক ঘোষণা) অর্থ সম্পাদক ইব্রাহিম সুমন (দৈনিক চৌকস), দপ্তর সম্পাদক আরিফ খান জয় (৭১ বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন (দেশ বুলেটিন), কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন বেলাল (দৈনিক অধিকার), সদস্য আল আমিন (দেশ প্রতিদিন)।

সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জাফর বলেন, ২০২২ সালে আবুল হাসান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তালতলী সাংবাদিক ঐক্যজোট প্রতিষ্ঠার পর থেকে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সত্য প্রকাশে আপোষহীন ভাবে কাজ করেছি। ২য় বারের মতো আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি ওয়াদা করছি অত্র সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখব।

সভাপতি জিয়াউল হক জুবায়ের বলেন, প্রথমবারের মতো আমাকে অত্র সংগঠনে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার তালতলী উপজেলা সংবাদদাতা, সংগ্রাম পত্রিকার মাধ্যমে অবহেলিত এই উপজেলার মানুষের জন্য সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com