সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রামে বার্ষিক বনভোজন জমকালো আয়োজনে অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: ‘‘থাকবো পাশাপাশি, মোরা ভান্ডারিয়া বাসি’’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে পিরোজপুরের ভান্ডারিয়া পেশাজীবী পরিষদের বার্ষিক বনভোজন-২০২৪ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর আকমল আলী সাগরপাড় গোল চত্বরে বনভোজন অনুষ্ঠানে ভান্ডারিয়া বাসীর এক মিলন মেলায় পরিনত হয়।
শিশু ও নারী-পুরুষদের নিয়ে দিনভর বিভিন্ন ইভেন্ট নিয়ে প্রতিয়োগীতা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ  চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইপিজেট বিএনপির সভাপতি ও ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সবরাজ কাদের রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহীন মুন্সী, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মোঃ রবকত, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের মজুদার নান্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল আলম মিন্টু , কামরুল ইসলাম খান মিলন, বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখসহ গন্যমান্য বাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোঃ জসিম উদ্দিন।  ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী শেষে চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সবশেষে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। ১ম পুরস্কার ছিল সেলাই মেশিন, এছাড়া মোট ৪০টি পুরস্কার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com