সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯.০৮ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড আতাদী মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদ মাদ্রাসা ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ০৭ টায় মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সঞ্চালনায় ও মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
আরো উপস্থিত ছিলেন প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আমজাদ হোসাইন,বিশেষ অতিথি,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার মাওলানা মিজানুর রহমান ফরিদী,প্রতিষ্ঠাতা মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ভাঙ্গা উপজেলার হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।
ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডে আতাদী এর প্রায় পাঁচ শতাধিক আলেম-ওলামা সহ সাধারণ জনগণ প্রধান অতিথির হাতে ফুল দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির,নুর ইসলাম মাতুব্বর,মাষ্টার হাবিবুর রহমান,ইমারত হোসেন,আমজাদ হোসেন,মাওলানা আব্দুল কাইয়ূম,মাওলানা ফজলুল হক,হাফেজ ওয়ালী উল্লাহ,মাওলানা আমজাদ খান,ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমি আজ আপনাদের সাথে পরিচয় হতে এসেছি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছি।আপনারা আমাকে দোয়া করবেন।আপনাদের ভোটের মূল্যায়ন,আপনাদের মূল্যায়ন যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন।আমি কারো সমালোচনা করবো না আমি আপনাদের কাছে রিক্সা মার্কায় ভোট চাই।আবার আপনাদের সাথে দেখা হবে,আপনাদের সুস্থতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com