বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৪.০১ এএম
  • ১৩২ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা-ফরিদপুর প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায়  নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার  সাথে   উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক,সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা তাদের সমস্যা,সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার( ভূমি)  মেশকাতুল জান্নাত রাবেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি  হিসেবে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,সমাজে সকাল ধরনের অনাচার,অবিচার সহ বিভিন্ন বৈষম্য দূর করতে হবে। বৈষম্য শুধু মুখে মুখে বললে হবেনা,লালন করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। তিনি সমাজে ভূমি দস্যু,জবরদখল,সড়কে নৈরাজ্য,ট্রাফিক ব্যবস্থা,আইনশৃঙ্খলা,কৃষি উপকরণ, প্রনোদনা, সার-বীজ সমস্যাসহ কৃষকদের সমস্যা লাঘবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগে  নবাগত জেলা প্রশাসককে সরকারী বেসরকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান,স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসির জোবায়ের,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জাকির হোসেন খসরু, আবুল বাসার মাতুব্বর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com