সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কালরাত্রি’ নাটকের ৫০তম প্রদর্শনী

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ৫.০০ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ একাত্তরের রক্তস্নাত ২৫ শে মার্চের ঘটনাকে কেন্দ্র করে, লামিসা শিরীন হোসাইনের গল্প অবলম্বনে পদাতিক নাট্য সংসদের ৩৮ তম প্রযোজনা ‘কালরাত্রি’। ড. তানভীর আহমেদ সিডনী নাট্যরূপে নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম এবং নির্দেশনা উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। আগামী ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭ টায়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ‘কালরাত্রি’ নাটকের ৫০ তম মঞ্চায়ন। এই নাটকে আরো অভিনয় করেছে, শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, পাপিয়া, ইকরামুল ইসলাম, চমক তারা, জিনিয়া আজাদ, সালমান শুভ, ওয়াহিদ জিতু, কান্তা, ফরহাদ সুমন, এস এম লিমন, শরিফুল ইসলাম, পলাশ, শোভন, সুমন, রাবেয়া, মসিউর রহমান ও সামছি আরা সায়েকা নাটকে গল্পে দেখা যাবে, স্বাধীনতার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। জগন্নাথ হল ও তার আশেপাশের এলাকায় ২৫ শে মার্চ কালরাত্রিতে যে গণহত্যা হয়েছিল তারই ভয়াল চিত্র উঠে এসেছে ‘কালরাত্রি’ নাটকে। যেখানে একজন শিক্ষক, তাঁর ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন লড়াইতে নামতে। সেই রাতে বেঁচে থাকা একজন মুক্তিযোদ্ধা ছাত্র এবং তাদের পথপ্রদর্শক সেই শিক্ষকের চোখে যে বাংলাদেশ বেঁচেছিল তারই মঞ্চসৃজন ‘কালরাত্রি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com