সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পরিচালক বললেন শাকিবকে নিচ্ছেন, ম্যানেজার বললেন ‘ভিত্তিহীন’

  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১০.০৩ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু এক ভিডিও বার্তায় বলেছেন, তার ‘পাষণ্ড’ নামে নতুন ছবিতে শাকিব খানকে নিচ্ছেন। ছবির গল্পের কাজ চলছে।এই পরিচালক এও জানিয়েছেন, ছবিতে থাকবেন দুই নায়িকা। একজন চমক তারা। তাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। অন্যজনকে নেয়া হবে শাকিবের পছন্দের ভিত্তিতে! শিগগির শাকিবকে চুক্তিবদ্ধ করানো হবে। তবে, এই খবরটি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলছেন শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান।
গত কয়েক দিব ধরে পরিচালক বাবুর এমন ভিডিও বার্তা ফেসবুক ইউটিউবে ছড়িয়েছে। কয়েকটি অনলাইনে খবরও প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, চমক তারা নামে এক চলচ্চিত্র অভিনেত্রীকে ‘পাষণ্ড’ ছবিতে নেয়া হয়েছে। তিনিও শাকিব খানের নায়িকা হয়ে অভিনয় করবেন।
‘শাকিব খানের নায়িকা চমক তারা’ শিরোনামে সেই খবরগুলো নিজের ফেসবুকে শেয়ার করছেন চমক তারা। তবে এসব বিষয়ে অবগত নন শাকিব।
শাকিবের ম্যানেজার মনিরুজ্জামান জানান, শাকিব খান ‘পাষণ্ড’ নামে কোনো ছবি করবেন না। এ ছবির বিষয়ে তিনি কিছুই জানেনও না।
শাকিবকে জড়িয়ে খবরগুলো ফেসবুকে শেয়ার করার পর অনেকেই বিষয়টি মিথ্যে বলছেন! তাই অভিনেত্রী চমক তারা মন্তব্যে লিখছেন, ডিরেক্টর আমাকে বলেছেন তিনি শাকিব খানকে চুক্তিবদ্ধ করবেন। সাংবাদিক ভাইদের সম্মান জানিয়ে নিউজগুলো আমার ফেসবুক আইডিতে আপলোড দিচ্ছি।
তাহলে কি আলোচনা তৈরির জন্য শাকিবের নাম জড়ানো হচ্ছে? এমন প্রশ্নে মনিরুজ্জামান জানান, তাকে (শাকিব) নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো নতুন কিছু নয়। তবে তার দর্শকরা সচেতন। সবকিছুতে তারা বিশ্বাস করে না। শাকিব আগামীতে তার ঘোষণা দেয়া ছবিগুলোর শুটিং করবেন একে একে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com