বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসিকে ইপিআই ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১.২৩ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ আকুয়া নতুন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নিজস্ব ভবনে ইপিআই ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২’টায় উদ্বোধনকালে মেয়র বলেন, স্বাস্থ্য সেবার উন্নয়নে আমরা নানা উদ্যোগ নিয়েছি। নগর মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। ৬ তলা নগর মাতৃসদন নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত এ কেন্দ্রে প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নিয়মিত স্বাস্থ্য সেবা ও পরামর্শ পাওয়া যাবে। ইপিআই টিকা, মা-শিশু সেবা ও প্রসূতি মায়ের সেবা, পুষ্টি বিষয়ক পরামর্শ ইত্যাদি স্বাস্থ্যসেবা এ কেন্দ্রে দেওয়া হবে।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই জান্নাত, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য দীপক মজুমদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com