নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের গৌরীপুরে গত বুধবার ( ১৯ আগষ্ট ) আনুমানিক বিকেল ৪টার দিকে তাঁর তীব্র বুক ব্যথা শুরু হয়। পরে তিনি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ডাক্তারের পরামর্শে ইসিজি করানোর পর সেই রিপোর্ট দেখে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দিলীপ দাস তাঁর স্ত্রী ও ছেলেকে সাথে নিয়ে সন্ধ্যা সাতটার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের চার তলায় ৪২৮ নং রুমের ১২ নং সিটে ভর্তি রয়েছেন।
তাঁর অসুস্থতার খবরটি ফেইসবুক গণমাধ্যম ছড়িয়ে পড়লে সুশীল সমাজের অনেকেই পোস্ট করেছেন। তাঁর অসুস্থতায় কলে সারা দিয়েছেন মানীয় দু্র্যোগ ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসেন। তিনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকের নিকট ভালো চিকিৎসা প্রদানের জন্য সুপারিশসহ ক্যাবিন চার্জ তিন হাজার ২শ টাকা মওকুফ করিয়ছেন। এছাড়া বাংলাদেশ ডক্টরস অব এসোসিয়েশনের সাবেক সহসভাপতি ডাঃ মোঃ আব্দুস সেলিম হাসপাতালের স্নানীয় চিকিৎসক পাঠিয়ে সাংবাদিক দিলীপ কুমার দাসের খোঁজখবর নিয়েছেন এবং গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজলও ফোনে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সাংবাদিক দিলীপ দাসের সাথে কথা বলে জানা যায়,তাঁর শারীরিক অবস্থা আগের চাইতে অনেক ভালো। তিনি সকলের নিকট আশিরবাদ প্রার্থী