সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩.১১ এএম
  • ৪০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস ও দিলিপ রবিদাসঃ- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেন।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও কার্ডের বিষয়েও গুরুত্বারোপ করেন।

বক্তব্যের একপর্যায়ে পাকুন্দিয়া বাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মুনিয়ারি কান্দি ও গফরগাঁওয়ের দত্তের বাজার সেতু প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালালসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভিবিন্ন বিষয়ে কথা বলেন।

ঢাকা থেকে কিশোরগঞ্জের পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী, শিশু-কিশোর ও নারীরাসহ শত শত মানুষ জড়ো হন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাসিমুখে হাত নেড়ে তাদের জবাব দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com