বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র ঋণ বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৮.২৭ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ২৫ অক্টোবর ) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা ( আর এস এস) কার্যক্রমের আওতায় মাওহা ইউনিয়নের ১২ জন উপকার ভোগীর মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সংক্ষিপ্ত আলোচনার পর তার উপস্থিতি তে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সহকারী সমাজসেবা অফিসার মোঃ ইমরান হাবিব উপস্থিত ছিলেন। দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়ন, সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুঃস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ঋণ গ্রহীতারা হলেন মাওহা ইউনিয়নের ঝলমলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান ও মোঃ খোকন মিয়া দশহাজার করে, একই গ্রামের ও পেশার মোঃ ফজর আলী, মর্তুজ আলী, মোঃ মাহাতাব উদ্দীন, মোঃ আঃ লতিফ, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আব্দুল মোমেন, একই গ্রামের বাশবেত ব্যবসায়ী ফেরদৌসী আক্তার, আছমা খাতুন, আছমা বেগম, নাজমা বেগম প্রত্যেকে আটহাজার টাকা করে ঋণ পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com