সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুক্তি পাচ্ছে আরশির “রোহিঙ্গা সিনেমা”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১০.১৪ এএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ইস্যুভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ ছবিটি। ইতোমধ্যেই ছবিটি প্রদর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পরিচালক এ ছবিতে তথাকথিত তারকা সমাবেশ ঘটাননি। কারণ তিনি চেয়েছেন ‘রোহিঙ্গা’ ছবিটি ইতিহাসের আলোকে মিয়ানমাররের রাখাইন রাজ্যে নির্যাতন, দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ ইত্যাদির শিকার হয়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া রাষ্ট্রহীন একটি জাতিগোষ্ঠীর চিত্র তুলে ধরতে। এই ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্র আছিয়া তথা ছবিটির নায়িকা হিসেবে কাজ করেছেন আরশি হোসেন। বলা যায়, তিনি রোহিঙ্গাদের একটি প্রতিনিধিত্বশীল চরিত্রেই অভিনয় করেছেন। ২০১৭ সালে যখন রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর ক্রেকডাউন হয়, তখন স্রোতের মতো রোহিঙ্গারা এদেশের দিকে ছুটতে শুরু করে। আরশি হোসেনকে রোহিঙ্গা সাজিয়ে তখনই সেই অঞ্চলগুলোতে আশ্রয়ের আশায় ছুটে আসা রোহিঙ্গাদের চিত্র ধারণ করেন পরিচালক। কথা প্রসঙ্গে আরশি হোসেন শুটিংয়ের এসব কথা ট্রেলার রিলিজের দিন এফডিসি চত্বরে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের বলছিলেন। তাকে এমনভাবে রোহিঙ্গার গেট আপ দেওয়া হয়, তাতে এদেশের নিরাপত্তা বাহিনীও অবাক হয়। নিরাপত্তাকর্মীরা চেকপোস্টে তাকে একবার আটকেও দিয়েছিল। এরপর যখন রোহিঙ্গা ক্যাম্পে শুটিং হয়, তখন একজন লোক রোহিঙ্গাদের সহায়তা দিতে সেখানে গিয়েছিলেন। এ সময় আছিয়া তথা আরশি হোসেনের হাতেও ২০ টাকার একটি নোট দেন। আরশি যখন টাকাটা নিতে ইতস্তত করছিলেন তখন লোকটি বলে, নাও মা, এর বেশি তিনি দিতে পারবেন না। তখন পরিচালক ইঙ্গিতে তাকে টাকাটা নিতে বললেন। সেই ২০ টাকার নোটটি এখনো স্মৃতি হিসেবে গচ্ছিত রয়ে গেছে বলে জানালেন। আরশি বলেন, ‘রোহিঙ্গা ছবিটিতে কাজ করার সময় আমি আরশি হোসেন ছিলাম না। গেট-আপ, সাজগোজে আমাকে রোহিঙ্গা জাতির আছিয়া করে তোলা হয়েছিল।’ ছবিটি সেন্সরে দেখার পর সদস্যদের কেউ কেউ আরশি হোসেনকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। আরশি সকলকে ছবিটি দেখার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com