বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন হাসান মারুফ।

  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪.৩৫ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন হাসান মারুফ। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ভুমিকা রাখার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এর পূর্বে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ময়মনসিংহ জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক জেলার সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে হাসান মারুফের নাম ঘোষণা করেন।
হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতোকোত্তর পাস করেন। প্রশাসন ক্যাডারে যোগদান করেন ৩৩ তম বিসিএসে। ২০২০ সালের আগস্টে গৌরীপুর উপজেলায় ইউএনও পদে যোগদান করেন এই কর্মকর্তা। বাবা বীরমুক্তিযোদ্ধা জামাল হোসেন ও মা মনোয়ার বেগম। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com