সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আদর-মাহির রোমান্স

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৬.২৭ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটির ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৭ অক্টোবর। বর্তমানে পুরোদমে চলছে প্রচারণা। তারই অংশ হিসেবে সিনেমার টাইটেল গানের পর এবার ‘এত আলো’ শিরোনামে আরেকটি গান প্রকাশ করা হয়েছে।

গানটির কথা লিখেছেন এ মিজান। সুর করেছেন বেলাল খান। কণ্ঠও তার। গানটি রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানের দৃশ্যায়নে উঠে এসেছে মাহিয়া মাহি ও আদর আজাদের রোমান্স। গানের দৃশ্যায়ন হয় কক্সবাজারে।

গানটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন, গানটি একটু আলাদাভাবে করতে চেয়েছি। একটি বাণিজ্যিক ধারার সিনেমাতে যে ধরনের গান থাকে আমি সে ধরন থেকে বের হতে চেয়েছি। কতটা পেরেছি, সেটা নির্ধারণ করবেন শ্রোতারা। গানের কথা লেখা থেকে সঙ্গীতায়োজন, সুর করা থেকে গাওয়া- সবকিছুতেই আলাদা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি, ভালো লাগবে।

এর আগে ২২ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে সিনেমাটির টাইটেল গান। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সায়েরা রেজা। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ।

তার আগে গেলো ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। তাতে আভাস পাওয়া যায়, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। সেখানে মুখ্য চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন আদর, মাহি ও শিপন মিত্র।

‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।

জাহিদ হাসান অভির দ্য অভি কথা চিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com