বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.২৮ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় গৌরীপুর শাহগঞ্জ সড়কে গাগলার মোড়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উজ্জল মিয়া (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদ নগর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। তিনি অচিন্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। এঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জহিরুল ইসলাম ছোটন জানান- ঘটনারদিন উজ্জল মিয়া আরও তিনজনকে নিয়ে অচিন্তপুর থেকে মটর সাইকেল চালিয়ে শাহগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ লাগে। এতে মটর সাইকেল চালক উজ্জল মিয়া ঘটনাস্থলে মারা যান ও উভয়যানের দশজন যাত্রী মারাত্মভাবে আহত হন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান- নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com