বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ পাট গোদাম ব্রিজ মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ।

  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.০৩ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ নগরীতে অসহনীয় যানজট নিরসনে পাটগুদাম ব্রিজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহে সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদের ফলে ব্রিজ মোড়ের দীর্ঘদিনের যানজট নিরসন হবে

বাসস্ট্যান্ডের দু’পাশে রাস্তা ও ফুটপাতগুলোতে অবৈধ স্থাপনা গড়ে তোলায় প্রতিনিয়ত যানজট ভোগান্তিতে পড়তে হতো মানুষকে। এই স্থাপনাগুলো সড়ক ও জনপথের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে এ ব্রীজ মোড়ে যানজটের সৃষ্টি করে আসছিল। এই ব্রিজ মোড় থেকে নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বিভিন্ন পরিবহন যাওয়া আসা করে।

উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম, সড়ক ও জনপথ বিভাগের সদর সার্কেলের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: খলিলুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
এই এলাকা দিয়ে নিয়মিত চলাচলকারী ব্যবসায়ী মো: রাসেল হোসেন বলেন, যানজট ও অবৈধ দোকানপাটের কারেন এই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে যেত। এই মোড়ে সবসময় যানজট লেগেই থাকতো। এই উচ্ছেদের ফলে রাস্তাটি দখলমুক্ত হয়েছে। আমাদের দাবী এই মোড়টি যেন সব সময় দখলমুক্ত থাকে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাসুদ রানা জানান, মূলত নগরবাসীকে যানজটমুক্ত রাখতে এই উচ্চেদ অভিযান। এই মোড়টি যেন পুনরায় দখন না হয় সেদিকে আমাদের নিয়মিত মনিটরিং থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ পরিচালিত হয়েছে। যানজট নিরসনে নগরীর প্রবেশমুখঅবৈধ দখলমুক্ত কারাই এই অভিযানের মূল উদ্দেশ্য।

নগরীর যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উচ্ছেদে পরিচালনাকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com