বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুরে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেফতার – ১

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮.০২ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ফুলপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম (৩৫) নকলা থানার দরপট মোজাকান্দা গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে। মামলা রুজু হওয়ার পর থেকেই নজরুল ইসলাম পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ২০দিন পর রবিবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। নজরুলের শ্বশুড়বাড়ির সূত্রে জানা গেছে, উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারীর ২য় খন্ডের কালিবাড়ি এলাকার আব্দুছ ছালামের মেয়ের জামাই সে। নজরুল ইসলাম ঘরজামাই হিসাবে শশুড়বাড়ীতে বসবাস করতো। এলাকাবাসীর ধারণা, মেয়েটি ধর্ষিতা হয়েছে এটা সত্য। তবে ওই বাড়িতে প্রায়ই নজরুল ইসলামসহ আরো বিভিন্ন লোকজন আসা যাওয়া করত। এটা কি নজরুলের একার কাজ নাকি অন্য কেউ ধর্ষণে জড়িত আছে? বিষয়টি সঠিক তদন্ত করা দরকার বলে মনে করেন এলাকাবাসী।

ভিকটিমের মা জানান, আমার ১৩ রছরের মেয়ে ৫ মাসের গর্ভবতী। আমি ইউপি নির্বাচনের সময় প্রচারণায় ব্যস্ত থাকার সময়ে বাড়ি ফাঁকা থাকায়, নজরুল ইসলাম আমার মেয়েকে বিভিন্ন সময় ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ও জোর করে ধর্ষণ করার ফলে গর্ভবতী হয়েছে। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় মামলা করি। মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই বকুল সাহা জানান, ওসি স্যার বিষয়টি দ্রুত আমলে নিয়ে থানায় মামলা রুজু করেন। মামলা নং – ২১(৭) ২২, তারিখ- ২৫/০৭/২২। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)। পরে ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি ও মেডিক্যাল সম্পন্ন করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে জানান, নজরুল ইসলামকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও আসামির ডিএনএ পরীক্ষা করাসহ মামলা তদন্ত চলমান রয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com