মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইরাস আতঙ্কে সৌদি গমনেচ্ছুদের ভিসা স্থগিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ৩.০২ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আতঙ্কে ওমরাহ ও পর্যটনের উদ্দেশ্যে সৌদি গমনেচ্ছুদের ভিসা বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি সরকার উমরাহ ও মসজিদুল নববী জিয়ারাতের উদ্দেশে সফর ভিসা স্থগিত করেছে। তবে এ আদেশ বছরের যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।
দেশটিতে উমরাহের উদ্দেশে প্রতি মাসে বিশ্বের লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায় নতুন এই করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশসমূহের পর্যটকদের ভ্রমণ ভিসাও স্থগিত করা হয়েছে।
চীনে করোনার উৎপত্তিস্থলে নতুন আক্রান্তের সংখ্যা কমে এলেও এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
কনভিড-১৯ নামে পরিচিত এ ভাইরাসে ইরানে ১৫ ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে চলতি সপ্তাহে কয়েকজন এই ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com