সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মৌলভীবাজার সীমান্তে প্রদীপ বৈদ্যের মরদেহ ৩৬ ঘণ্টা পর হস্তান্তর বিএসএফের

  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫, ৮.১৫ পিএম
  • ৯২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ প্রদীপ বৈদ্যের (১৮) মরদেহ ৩৬ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ জুন) জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, ভারতের কৈলাশহর থানা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশের উপস্থিতিতে বিএসএফের সদস্যরা বিজিবির কাছে প্রদীপের মরদেহ হস্তান্তর করে। পরে বিজিবি তা কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি জানান, মরদেহের ময়না তদন্ত ভারতে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশ স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল এএসএম জাকারিয়া বলেন, সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনার বিজিবির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় বিএসএফ ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটির ওপার থেকে এলোপাথাড়ি গুলিতে প্রদীপ নিহত হন। তিনি শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com