বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ঢামেক শিক্ষার্থীদের আগামীকাল রোববার বেলা ১২টার মধ্যে হল ছাড়তে হবে।

একাডেমিক কাউন্সিলের কক্ষে হওয়া জরুরি সভায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. ফারুক আহমেদসহ কলেজের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ জুন) থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। রোববার বেলা ১২টার মধ্যে ডা. ফজলে রাব্বি আবাসিক হলের ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হলো। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢামেক শিক্ষার্থীরা অভিযোগ করে, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোনো মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এদিকে, আজ থেকে ঢামেকের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন ক্লাস বর্জন করছে।

অন্যদিকে, আগামীকাল ১২টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হল ত্যাগ না করলে শিক্ষকরা কর্মবিরতিতে যেতে পারে বলে জানা যায়। তবে কলেজে বন্ধকালীন সময়ে প্রফেশনাল পরীক্ষা চালু থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com