মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের ভেতর মিলল ‘ইসরায়েলের ড্রোন’ তৈরির গোপন কারখানা

  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬.০৫ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছেন দেশটির পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি।

পুলিশের এই মুখপাত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের ১৪টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের পুলিশ। খবর আল জাজিরার।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছেন। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন দেশটি ইসরায়েলি হামলার হুমকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকির মুখোমুখি।

তাসনিম জানিয়েছে, বুধবার (১৮ জুন) সকালে প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক শুরু হয়।

তাসনিম প্রকাশিত ছবিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com