সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭.৫৪ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার (২৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২৭টি এমন সামরিক ঘাঁটি রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে-সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকাজুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে। রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে এর আগে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর এসব হামলার দায় চাপানো হলেও, অনেকক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com