বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী সাবদী মাঝির খালে বাঁধ গড়া অপসারণ, স্থাণীয়দের মাঝে স্বস্তি 

  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮.১৬ পিএম
  • ৭৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন খালের অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবে সোমবার সদর উপজেলার দালাল বাজারে অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী সাবদী মাঝির খাল অবৈধ দখল থেকে বাঁধ,গড়া, ঘন নেট অপসারণকরণে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা। এতে অত্র এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা যায়। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
জানা গেছে ঐতিহ্যবাহী সাবদী মাঝির খালে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিজেদের বিএনপি পরিচয় দিয়ে বাঁধ, গড়া, ঘন নেট ও জাল দিয়ে দখলে রাখে। এতে করে খালের দুই পাড়ে ও মহাদেবপুর গ্রামের ৩ ও ৪ নং ওয়ার্ডের খাল কেন্দ্রীক বসবাস করা জনসাধারণের জীবন যাপন পানিবন্দী হয়ে পড়ে।
গত বছর এ খালের তিন দিকে বাঁধ গড়া থাকায় পানি নামতে না পারায় আড়াই মাসের অধিক সময় বন্যায় আক্রান্ত ছিলো। এতে করে শিশু, নারী ও রোগীদের অকল্পনীয় দুর্ভোগে পোহাতে হয়েছে।
এ বছরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ গড়া নেট অপসারনে প্রশাসন বদ্ধপরিকর জেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
লক্ষ্মীপুর উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, সদর উপজেলার বিভিন্ন খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিলো। তাই, জেলা প্রশাসনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তহশীলদার, আনসার ও গ্রামপুলিশের সদস্যসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেলা  ও উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। তারা মনে করে, এই ধরনের পদক্ষেপের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং পরিবেশের উন্নতি হবে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com