বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গণিত বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪.০৮ এএম
  • ১৩০ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধি;-রবিবার (২২ জুন ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গণিত বিভাগে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. পরিমল বালা, গণিত বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ মিজানুর রহমান ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শ্রদ্ধেয় শিক্ষকগণ ভিন্ন ভিন্ন ভাবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

গণিত বিভাগের ম্যাথক্লাবের সভাপতি সিফাত ফয়সাল নবাগতদের স্বাগত জানান এবং ম্যাথক্লাবের সাতটি উইং নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা করেন। এছাড়া যেকোন সময় ম্যাথক্লাব শিক্ষার্থীদের পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করেন।

নবীন শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে স্বাগত জানিয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, “যে উদ্দেশ্য নিয়ে অভিভাবকগণ তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন সে উদ্দেশ্য যেন সফল হয় তারজন্য তোমরা সর্বদা সচেষ্ট থাকবে এবং আমরা বিভাগের শিক্ষকগণ তোমাদের যেকোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ প্রদান করার জন্য আপ্রাণ চেষ্টা করবো।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com