সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ে ট্রলার ডুবি,২ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫, ৭.৩৯ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

নোয়াখালীর উপকূলীয় হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে সাব-পোস্টমাস্টারসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিহত হলেন, ভাসানচর থানার সাব-পোস্টমাস্টার ও ফেনী পৌরসভা দৌলতপুর গ্রামের মো. গিয়াস উদ্দিন (৫৩), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের বসবাসরত স্ত্রী, হাসিনা খাতুন (২৫)।

নিখোঁজ রয়েছেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮), এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের ছেলে মো. তামিম (৩)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ‘৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করার পর মারা যায়।’

তিনি আরও জানান, ‘রবিবার সকালে লক্ষীপুরের রামগতি থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ সদস্যসহ এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com