সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরানের কারাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলা

  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

ইরানের গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২৩ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তাদের সেনাবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি স্থাপনা ও নিরাপত্তার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থাকে লক্ষ্যবস্তু করেছে।

এর মধ্যে তেহরানে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবারের এই হামলায় আইআরজিসির বেশ কিছু সৈন্য হতাহত হয়েছে বলেও দাবি করেছে তেল আবিব।

তেহরানের কুখ্যাত এভিন কারাগারকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে কারাগারটিতে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা ক্ষতি কতটা গুরুতর তা স্পষ্ট নয়। এই স্থাপনায় দ্বৈত নাগরিকসহ অনেক রাজনৈতিক বন্দী রয়েছেন।

এদিকে ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এভিন কারাগারের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অস্থিরতার গুজব ‘ভিত্তিহীন’। কারাগারকে লক্ষ্য করে হামলা চালানো সমস্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা করা হয়েছে বিবৃতিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com