মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির চেষ্টা ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বাতিল

  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫, ৭.০২ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র চুরির চেষ্টা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। তবে নিধার্রিত ২২ জুলাই নতুন প্রশ্নপত্রের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম।

ঘটনাটি জানাজানি হলে গত বৃহস্পতিবার রাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন নওগাঁ পুলিশ সুপার সাফিউল সারোয়ার। আর দায়িত্বে পালনে অবহেলার জন্য ১ জন সাব ইন্সপেক্টর ও ১ জন কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাঙ্কের মধ্যে। যার দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। এতে রাখা রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র সেট কোড নম্বর ৩০৫ এর ৫০টি প্রশ্নপত্রের মধ্যে কয়েকটি প্রশ্নপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। যার মধ্যে আড়াআড়িভাবে ১৫টি ছেড়া অবস্থায় এবং ৩৫টি প্রশ্নপত্র ভালো অবস্থায় পাওয়া গেছে। তবে কোনো প্রশ্নপত্র চুরি বা খোয়া যায়নি।

পুলিশ সুপার আরও জানান, গত ২৪ এপ্রিল রাতে জেলার ধামইরহাট উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেনকে (৩০) আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে ট্রাঙ্ক রাখা থানা হাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সে ট্র্যাঙ্কে থাকা প্রশ্নপত্রগুলো বের করে তছনছ করে এবং কয়েকটি প্রশ্নপত্র আড়াআড়িভাবে ছিড়ে ফেলে।

প্রশ্নপত্রের সিলগালা করা ট্রাঙ্কের সিলগালার সাথে তালা ও চাবি একসঙ্গে থাকায় সহজেই সাগর ওই ট্রাঙ্ক খুলে ফেলে। ধারণা করা হচ্ছে ট্রাঙ্কে অস্ত্র বা দামি কোনো মালামাল আছে এই ভেবেই সাগর ট্রাঙ্ক ভেঙে ভেতরে কিছু না পেয়ে প্রশ্নপত্র তছনছ করেছে। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা (সাকেল) শরিফুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

 

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম জানান, নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তছনছ করে চুরির চেষ্টার ঘটনায় ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। তবে নিধার্রিত ২২ জুলাই তারিখে নতুন সেট প্রশ্নপত্রের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com