সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

দুই বাংলার শিল্পীর কণ্ঠে প্রবীরের গান।

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৬.৪৭ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ  শুধু নামেই তাকে সবাই চেনেন,উদীচীর প্রবীর সরদার এবং গীতিকবি প্রবীর সরদার। বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে গীতিকবি হিসেবে একটু বেশিই চেনেন তাকে। কারণ, ইতোমধ্যে পশ্চিমবঙ্গের অনেক গুণী শিল্পী তার গান সুর করেছেন এবং গেয়েছেন। পশ্চিমবঙ্গে কীভাবে গানে যাত্রা শুরু হলো এ বিষয়ে প্রবীর সরদার বলেন, ‘আমার অভিভাবক তুল্য মানুষ, অভিভাবকও বটে কল্যাণ সেন বরাট। সবাই জানেন তিনি পশ্চিমবঙ্গের মানুষ। তার সঙ্গে গান নিয়ে প্রথমে আলাপ করি। পরামর্শ করি। আমার গান দেখাই। পরে তিনি আমার গান সুর করেন এবং ভালো ভালো শিল্পীদের গান গাওয়ান।’ ‘মেঘ বলে ওখানকার আমার এক ছোটো ভাই আছে। সে অনবদ্য সুর করে। তার গান নিশ্চয়ই আপনারা শুনেছেন। সেও আমার গান সুর করেছে। গুণী শিল্পী শুভেন্দু মাইতি তিনিও সুর করেছেন। তুহিন দত্ত তিনি একজন সংগীতের ছাত্র। তিনিও আমার গান সুর করেছেন এবং ভালো ভালো শিল্পীদের দিয়ে গাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিনিয়ত আমি তাদের কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি এখান থেকে যতটুকু পারি সহযোগিতা করেছি।’ কথা প্রসঙ্গে প্রবীর সরদার বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গাইবেন, শ্রীকান্ত আচার্য গাইবেন, জয়তী চক্রবর্তী, রূপাঙ্কর বাগচী, দেব গৌতম গাইবেন।কল্যাণ সেন বরাট সুর করবেন এবং গাইবেন, শুভ প্রসাদ নন্দী মজুমদার গাইবেন, পিউ মূখার্জী, কঙ্কন ভট্টাচার্য, বিমল দে, তাপসী রায় চৌধুরী গাইবেন। অবশেষে তারা গেয়েছেন। আরও অনেকে গেয়েছেন, যাদের কাছে আমি কৃতজ্ঞ।’ ‘বাংলাদেশে তিমির নন্দী দুটি গান গেয়েছেন। তা-ছাড়া, তার প্রিয় সংগঠন উদীচীর বন্ধুরা যেমন, দিদারুল আলম, অনুপম হালদার, অবিনাশ বাউল, আনান বাউল, পূর্ণ চণ্ড মণ্ডল এরা গেয়েছেন। এ ছাড়া, বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের মধ্যে মমতাজ বেগম, আলম আরা মিনু, ফকির শাহাবুদ্দিন, এস আই টুটুল এদের সঙ্গে আলাপ হচ্ছে আশা করি এরাও গাইবেন’, বলেন এই গীতিকবি। গান দিয়ে বেশি পরিচিত এবং খ্যাতি লাভ করলেও সাংস্কৃতিক আন্দোলনই তার মূল জায়গা। এদেশের মানুষের কথা বলা শেকড়ের কথা বলা। শেকড়ের কথা সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যতসব অন্ধকার ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে যাওয়াই তার মূল লক্ষ্য। এক্ষেত্রে গানও এই সংস্কৃতির লড়াইয়ের বাইরে নয়। গানের কথা ও সুরে তিনি সাংস্কৃতির আন্দোলন ও জাগরণের কথাই বলে চলেছেন। তার গান সম্পর্কে পশ্চিমবঙ্গের অনেক গুণী শিল্পীর বিশেষ মূল্যায়ন রয়েছে। এরমধ্যে দর্শক, স্রোতাদের উদ্দেশ্যে রূপঙ্কর বাগচী বলেন, ‘আমি যে গানটি গাইলাম ‘কান্নার ঝর্নায় নিশ্বেষ হয় না তো জল/ যেখানে হৃদয় থাকে ভিজে গেছে সে অঞ্চল’ এই গানটিতে এক অদ্ভুত নস্টালজিয়া রয়েছে। এটি যখন শুনবেন, দেখবেন তখন এক অদ্ভুত ভালো লাগা তৈরি হবে। রূপঙ্কর বাগচী আরও বলেন, ‘মনে পড়ে আমি যখন গান বাজনা শুরু করেছিলাম, তখন যেসব গান শুনতাম এবং গাইতাম সে গানের ফ্লেভার এই গানটির মধ্যে বিদ্যমান। যেটা খুবই প্রয়োজনীয় বলে আমার কাছে মনে হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com