বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ কাফরুলে গার্মেন্টস কারখানায় চাঁদা দাবি করে গুলির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ নওগাঁর নিয়ামতপুরে ৪ জনের গলাকেটে হত্যা লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি এলএনজি টার্মিনাল বিকল ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফ গহীন পাহাড়ী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার

ধারাবাহিক নাটক’রহমত’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৩৮ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- পহেলা রমজান থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে ‘রহমত’ শিরোনামের ধারাবাহিক নাটক।

আল আমিন স্বপনের রচনায়, মামুন আব্দুল্লাহর পরিচালনায় ও লিট সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকটির
সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পচিালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ
প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজন করেছেন নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার । চিত্রগ্রহণে ছিলেন কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের। সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী। মফস্বল শহরের একটি গ্রামের গল্পে নির্মিত
হয়েছে নাটকটি।

গ্রামের নাম সুন্দরগঞ্জ, এ গ্রামে পরিবার-পরিজন নিয়ে বাস করেন আলী মাষ্টার। সারাজীবন হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিন

বছর আগে অবসর নিয়েছেন তিনি । তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি
স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও রমজান মাসের ধারাবাহিক ‘রহমত
এ বাড়িতে থাকে । রমজান মাস । সেহরী খাবার টেবিলে আলী মাষ্টার দুইটি ঘোষণা দেন—‘এক. আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় যেন কোনো রান্না না করা হয়। দুই. পুরো রমজান মাসেই তিনি সেহেরী এবং
ইফতারের সময় একজন করে মেহমান নিয়ে আসবেন। মেহমান বলতে গরীব দুঃখী মানুষকে বুঝিয়েছেন তিনি। এই বিষয়ে কেউ কোনো আপত্তি তুলতে পারবে না। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি দেখে রহমত মাষ্টারের
ছেলে মিঠু বাজারের এক দোকানে বসে চা এবং সিগেরেট খায় । দোকানে পর্দা টাঙানো থাকায় বাইরে থেকে বোঝা যায় না। সেখানেই আসে তার দুলাভাই
মতিন । বাইরে বসে খাওয়া যাবে না বলে দুই শালা দুলাভাই এখানে বসেই
চা-নাস্তা করে । শুধু চা-নাস্তা খেয়েই সারাটা দিন কাটে তাদের। ছেলে এবং
জামাইয়ের এই সমস্যা সমাধানও করে আলী মাষ্টার । এমন নানা ঘটনার মধ্য
দিয়ে এগিয়ে চলে গল্প। নাটকটি প্রসঙ্গে পরিচালক মামুন আব্দুল্লাহ বলেন,

‘নাটকের মূল উদ্দেশ্য পবিত্র রমজানে কোরান হাদিসের আলোকে মানুষকে
সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো ভালো কাজের প্রতি
উৎসাহিত করা।’ নাটকটিতে অভিনয় করেছেন— আব্দুল্লাহ রানা, মৌ শিখা,
এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার,
আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক
মাষ্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ
হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুম,
শৈশব আমিরী, শাহজাহান শোভন, হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com