সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া রাশেদ সীমান্ত

  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৩৯ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- আগামীকাল ২১ ফেব্রুয়ারি জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তর জন্মদিন। ২০১৮ সালে ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই অল্প সময়ের মধ্যে শতাধিক নাটকে অভিনয় করে মানুষের প্রশংসায় ভাসছেন। হয়ে উঠেছেন জনপ্রিয় একজন। আঞ্চলিক অভিনয়ে এক স্বতন্ত্রধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরই মধ্যে অর্জন করেছেন দেশী ও আন্তর্জাতিক অনেক পুরস্কার।

তার অভিনীত হাবুর স্কলারশিপ নাটকটি বাংলাদেশের একমাত্র ধারাবাহিক নাটক যা বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া শুটিং হয়েছে । প্রায় প্রতিটি চ্যানেল নিয়মিতভাবে নাটক প্রচার হচ্ছে তার।বেশিরভাগ সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন রাশেদ সীমান্ত। বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে রাশেদ সীমান্ত অভিনীত দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ এবং আরটিভিতে ‘ ঘুরিতেছে পাংখা’। হাবুর স্কলারশিপ নাটকে তিনি “হাবু’ এবং ঘুরিতেছে পাংখা নাটকে তিনি ‘পাংখা” চরিত্রে অভিনয় করছেন।

নিজের জন্মদিন নিয়ে রাশেদ সীমান্ত বলেন,
“জন্মদিন আমি কখনো বিশেষভাবে পালন করি না, এই দিনটি পরিবারের সাথে কাটাতেই সবচাইতে স্বাছন্দ্য বোধ করি।জন্মদিন মানেই আমার কাছে জীবন থেকে আরেকটি বছর কমে যাওয়া এবং মৃত্যুর দিকে আর একটু বেশি এগিয়ে যাওয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সুন্দর ভাবে আরো একটি বছর অতিক্রম করলাম এবং যতদিন বেঁচে আছি যেন সুস্থ থাকি, মানবকল্যাণে নিজেকে কাজে লাগাতে পারি। সকলের নিকট আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।
উল্লেখ্য ১৯৮৮ সালের ২১শে ফেব্রুয়ারি গুলশান আজাদ মসজিদের কোয়ার্টারে জন্মগ্রহণ করেন রাশেদ সীমান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com