মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এফ আর আদর্শ বিদ্যাকাননে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৫.৪৯ পিএম
  • ১৩৭১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে এফ আর আদর্শ বিদ্যাকানন আয়োজন করেছে ‘নজরুল-রবীন্দ্র জয়ন্তী’ উদযাপন অনুষ্ঠান।

বুধবার সকালে এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। ‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু/ দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন।” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে বজলুর রহমান পাঠাগার এবং এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীরা।

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন এফ আর আদর্শ বিদ্যাকানন ও বজলুর রহমান পাঠাগারের পরিচালক পাভেল রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিছ আক্তার, শিক্ষক নিগার সুলতানা এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান পাঠাগারের সমন্বয়ক তানহা ও নওরিন।

শিক্ষার্থিরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’, ‘কানাই মাষ্টার’, ‘আমাদের ছোট নদী’ এবং কাজী নজরুল ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি’, ‘লিচু চোর’, ‘সংকল্প’, ‘চল চল চল’ কবিতা।

আবৃত্তিতে অংশ নেয়- তানহা, নওরিন, মিম, সাথী, সাফুয়ান, অর্পণ, নিজবা, ইফরান, আফজাল, জুলফা, রজিব, শাওন, আশরাফুল, স্মৃতি, মাইশা, রিহাম, মরিয়ম, ইকরা, বিল্লাল, জিহাদ, সাদিয়া, তাহিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com