মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১.৪০ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-:গাজীপুরের গহিন জঙ্গলে গত এক সপ্তাহ ধরে চলছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘যাযাবর’-এর শুটিং। এরই মধ্যে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা ওমর মালিক। দুর্ঘটনার পর তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ৩৬ ঘণ্টা শুটিংয়ে অংশ নেওয়ার পর গতকাল একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন ওমর মালিক। দৃশ্যটির শুটিং চলাকালে হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। এতে আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

‘যাযাবর’ সিনেমায় দুর্ধর্ষ এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক। দুর্ঘটনার বিষয়ে পরিচালক তানভীর হাসান বলেন, “ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য সাধারণত ডামি শিল্পীর মাধ্যমে ধারণ করা হয়। তবে এই দৃশ্যটিতে ওমর মালিক নিজেই অংশ নিয়েছিলেন। শট দেওয়ার সময় হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”

পরিচালক জানান, বর্তমানে ওমর মালিকের শারীরিক অবস্থা ভালো এবং চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন।

গাজীপুরের দুর্গম এলাকায় সিনেমাটির শুটিং চলছে। টানা শুটিংয়ের পাশাপাশি সেখানে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সিনেমাটির বাকি দৃশ্যের শুটিং সম্পন্ন করা হবে।

সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত ‘যাযাবর’ সিনেমায় ওমর মালিক ছাড়াও অভিনয় করছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া, শেখ চাঁদনী, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com