মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২.১১ এএম
  • ৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ– কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দফায় ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল রাতে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হয়েছেন ৯৯ জন।
লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯
বৃহস্পতিবার রাতে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৯ জন আটক হন। পরে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ১৮৪ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়।
এ ছাড়া রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ২৬৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com