শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২.১৫ এএম
  • ০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা,

মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা ৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে আজ সেপ্টেম্বর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম, জাভেদ ইকবাল এর নিকট হস্তান্তর করেছেন তাঁর স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা ।

দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতি বছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও তাঁর অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও, তাঁর দীর্ঘ শিল্পী জীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মিউজিয়ামে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য দান করেছেন। চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখা ও স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

বুলবুল আহমেদ শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর অর্জিত সম্মাননা গুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হওয়ার মাধ্যমে তাঁর কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com