শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ নরসিংদীতে চাচীকে ধর্ষণ ও সন্তান জন্মদান: প্রধান আসামি গ্রেফতার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২.১৭ এএম
  • ৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশ ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এবং রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার (১ জুলাই) রাজধানীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

দৈনিক ‘ঘোষণা’র বার্তা, বাণিজ্যিক, প্রশাসন ও সাধারণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা। তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এস এম জহিরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক ডা. শরিফুল হক প্রিয়ম, বিশেষ প্রতিবেদক মো. মাসুদ আলম, সাব-এডিটর এম আর এ সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টার লায়ন মনোয়ারা বেগম, কে এম শফিউল আলম, আয়শা আক্তার স্বর্ণা, আজিজুন নাহার ও রোজিনা আক্তার তৃষা। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা রাকিব শিকদার, হিসাব ও সাধারণ বিভাগের ম্যানেজার মো. ফকরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় সহকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় অভিভূত হয়ে এস এম জহিরুল ইসলাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার চর্চাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। সেই আদর্শকে ধারণ করে দৈনিক ‘ঘোষণা’কে আরও সমৃদ্ধ ও পাঠকনির্ভর গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এস এম জহিরুল ইসলাম ১৯৭৪ সালের ১ জুলাই বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় সক্রিয় রয়েছেন। তৃণমূল সাংবাদিকতার বিকাশে অবদান রাখতে ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি তিনি ঐতিহ্যবাহী মুলাদী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন।

বর্তমানে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সিনিয়র সদস্য এবং রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাংবাদিক সমাজে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com