রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪৮ এএম
  • ৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- নতুন গান ‘পিরিতের অসুখ’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। গানটির কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। প্রেমের আবেগ ও মায়াকে লোকজ ভাষায় তুলে ধরে গানটি তৈরি করা হয়েছে।

প্লাবন কোরেশীর সুর এবং আহমেদ সজীবের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। গানটি প্রকাশিত হয়েছে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানের কথায় প্রিয় মানুষের মুখ, রূপ ও মায়ায় মুগ্ধ হয়ে প্রেমে পড়ার অনুভূতি ফুটে উঠেছে। পাশাপাশি ‘পিরিতের অসুখ’-এর মাধ্যমে প্রেমের অস্থিরতাকেও তুলে ধরা হয়েছে।

সাইফুল বারী বলেন, প্রেম এমন একটি অনুভূতি, যা মানুষকে কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্থির করে তোলে। সেই অনুভূতিটাই ‘পিরিতের অসুখ’ গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছি। কাজী শুভ ভাই গানটিতে কণ্ঠ দেওয়ায় ভালো লেগেছে।

কাজী শুভ বলেন, গানটির কথার মধ্যে প্রেমের পাশাপাশি একটা লোকজ আবহ রয়েছে। সাইফুল বারী সুন্দরভাবে কথাগুলো লিখেছেন। প্লাবন কোরেশীর সুর ও আহমেদ সজীবের সংগীতায়োজনও দারুণ হয়েছে। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com