শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪ 

  • আপডেট সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২.৪৬ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র গীতি,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-ঠাকুরগাঁওয়ের পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকা সংলগ্ন ‘সৌহার্দ ফার্মেসি’তে চাঞ্চল্যকর চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য এবং চুরি হওয়া ওষুধ কেনার অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া বিপুল পরিমাণ ওষুধ ও নগদ টাকা।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে সংঘবদ্ধ একদল চোর গোবিন্দনগর বিসিক এলাকায় অবস্থিত সৌহার্দ ফার্মেসির টিনের চাল ও সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকান থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার জীবনরক্ষাকারী ওষুধ এবং ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরদিন সকালে দোকান মালিক   জয়দেব দেবনাথ প্রতিষ্ঠান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান এবং পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।​ঘটনার পরপরই চোর চক্রকে সনাক্ত ও মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপরই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।​পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ওষুধ কেনার অপরাধে গোবিন্দগঞ্জের এক স্থানীয় ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে চোরচক্রের বিক্রি করা বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।​ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাহাজাহান আলী জানান, “এটি একটি সুসংগঠিত চোর চক্রের কাজ। তারা পরিকল্পিতভাবে ফার্মেসির তালা ভেঙে মালামাল লুট করেছিল। ঘটনার সাথে সাথেই আমরা তৎপর হয়ে অভিযান চালিয়ে মূল জড়িতদের গ্রেফতার এবং চোরাই ওষুধ উদ্ধার করতে সক্ষম হয়েছি। চুরি ও চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”​ব্যস্ততম বিসিক এলাকার এই চুরির ঘটনার দ্রুত রহস্য উদঘাটন এবং মালামাল উদ্ধার হওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নাইট গার্ডের ব্যবস্থা করা এবং সিসিটিভি ক্যামেরা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীগন।তবে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতার করায় ঠাকুরগাঁও বাসী পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com