সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭.১২ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ-শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে (SJIS) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল ২০২৬’।

১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তঃস্কুল প্রযুক্তি উৎসবে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে এই কার্নিভালের। পরে গতকাল শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তঃস্কুল প্রযুক্তি উৎসবে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথি, শিক্ষাবিদ, প্রযুক্তিপ্রেমী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রযুক্তিনির্ভর বেশ কিছু আকর্ষণীয় প্রতিযোগিতা। যার মধ্যে উল্লেখযোগ্য— এআই প্রম্পটিং, লাইন ড্রোন, সুইফট টাইপ ব্লিটজ, ড্রোন কম্পিটিশন এবং টেক মিমস প্রতিযোগিতা ।

প্রতিযোগিতাগুলোতে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত জ্ঞান, দ্রুত চিন্তাশক্তি, দলগত দক্ষতা ও সমালোচনামূলক চিন্তার অনন্য স্বাক্ষর রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ, CSC বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ডিজিটাল দক্ষতার বিকল্প নেই। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, অনেক স্কুলেই এখনো এ ধরনের টেক কার্নিভালের আয়োজন করা হয় না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে এসব আয়োজন অপরিহার্য।”

তিনি আরও যোগ করেন,”এসজেআইএস-এর শিক্ষার্থীরা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছে। বিশ্বমঞ্চে আমাদের শিক্ষার্থীরা যেন আরও এগিয়ে যেতে পারে, সে জন্য ভবিষ্যতেও স্কুল কর্তৃপক্ষ এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”

আয়োজনের সফলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন কার্নিভালের চিফ মডারেটর স্নিগ্ধা কণা পাল বলেন, “শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ আমাদের মুগ্ধ করেছে। এ ধরনের প্ল্যাটফর্ম কেবল প্রতিযোগিতা নয়, বরং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক চমৎকার সুযোগ তৈরি করে।”

কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কর্পোরেট ট্রেইনার ও এইচআর হেডহান্টার ডন সামদানি এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC)-এর অপারেশন অফিসার (এশিয়া প্যাসিফিক, ইনফ্রাস্ট্রাকচার বিভাগ) সায়েফ তানজিম কাইয়ুম।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সাদিয়া শারমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com