সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর জমজমাট ফাইনালে সেন্ট্রাল কমান্ডকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিচার্স ইউনাইটেড।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত টিচার্স ইউনাইটেড ৫-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে। বিজয়ী দলের এজাজ আহম্মেদ দুটি গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সুস্থতা বজায় রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন খান এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ও বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সোহাগ। বক্তারা টুর্নামেন্টের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর ও অসীম কুমার, বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল সেবানিন বিল্ডার্স লিমিটেড। শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com