সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৭.১৯ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ- ঝালকাঠিতে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর পালিত বাবার বিরুদ্ধে। একই তরুণীর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন। মামলার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪ অক্টোবর ঝালকাঠি সদর থানায় মামলাটি করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং একই এলাকার বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন। পরে তাঁর মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর মা, কামাল খলিফা ও ওই তরুণী একই বাড়িতে বসবাস করতেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কামাল খলিফা বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক আচরণ করতেন। গত ১ এপ্রিল সকালে তরুণীর মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে কামাল খলিফা তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখানো হয়। এরপর বিভিন্ন সময় একইভাবে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়, প্রায় তিন মাস আগে কামাল খলিফার আত্মীয় ও পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার একটি ঘটনার সময় মোবাইল ফোনে তরুণীর ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে বেল্লাল হোসেন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপরও বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাঁকে অনৈতিক সম্পর্কে বাধ্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে তরুণী তাঁর মায়ের কাছে বিষয়গুলো জানান। এরপর মা-মেয়ে থানায় গিয়ে মামলা করেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, “মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com