মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রেক্ষাগৃহে আসছে আদর-বুবলীর ‘তালাশ’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১.৫৬ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ  রোমান্টিক থ্রিলার গল্পে প্রথমবারের মতো নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির প্রহর গুনছে।

গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির অফিশিয়াল ট্রেইলার। গতবৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অ্যাকশন-রোমান্সে ভরা ৩ মিনিটের সিনেমার ট্রেইলার।

এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, দুটি গান ও ফার্স্টলুক প্রকাশের পর এবার এলো সিনেমাটির ট্রেইলার। গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমাদের প্রথম জুটির সিনেমাটি। তবে এটুকু বলতে পারি, প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।

বুবলী বলেন, সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

প্রথম সিনেমা মুক্তির আগেই আদর আজাদ-বুবলী সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন। বর্তমানে সিনেমাটি নির্মাণাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com