মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ধারাবাহিক নাটক ‘মান-অভিমানে’ নিয়াজ তারিক।

  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১২.২৪ এএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

 

 আল সামাদ রুবেলঃ  দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানটি ধরে রেখেছে। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান-অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।

আশিস রায়ের পরিচালনায় ২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখনও পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

এ নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, সানজিদা ইসলাম, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার,নিয়াজ তারিক, ইমিলা হকসহ অনেকে।

নাটকটি মূলত মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নাটকটির আজকের পর্বে দেখা যাবে- অনেক বাধা-বিপত্তি ও নাটকীয়তার পর বীথি আর ফরহাদের বিয়ে হলেও একটি দুর্ঘটনার কারণে বীথির আর শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। বিয়ের এক মাস পর ফরহাদ আসে বীথিকে নিতে। বাড়িতে বাসরের প্রস্তুতি নেয়া হয়। বৌয়ের সাজে বীথি আসে তার শ্বশুরবাড়িতে। শাশুড়ি ফারহানা বীথিকে হাসিমুখে গ্রহণ করলেও মন থেকে মানতে পারে না।

এদিকে বিয়ের শর্ত অনুযায়ী বীথির সাথে বড়বোন রানুও স্থায়ীভাবে থাকতে আসে ওই বাড়িতে। কিন্তু দুই বোনের একই ছাদের নিচে সংসার করাটা সুখকর হয় না।
দুই বোনের মাঝে ঝামেলা তৈরি করতে চলে নানা ষড়যন্ত্র। বীথি-রানু কি পারবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে সুখে-শান্তিতে থাকতে? এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com