মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আলমিনা নিতুর নতুন গান “প্রেম খেলা”

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৪.১০ এএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ প্রতিশ্রুতিশীল জনপ্রিয় কন্ঠশিল্পী আলমিনা নিতুর নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। “প্রেম খেলা” শিরোনামে রাধারমণ দত্তের অপ্রচলিত একটি গান চ্যানেল মাট নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে । এই গানটি ইতিমধ্যে রীতিমতো দর্শকমহলে প্রশংসিত হচ্ছে । গানটি শুনলে আশা করি সবার ভালো লাগবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রায় সাড়ে তের হাজার গান সংগ্রহ করে সারা দেশ থেকে। সেখান থেকে 100জন শিল্পীকে একটি করে দেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই গানগুলোর মধ্যে প্রেম খেলা খেলিব শিরোনামের গানটি দেয়া হয় নিতুকে। এই গান টি নিয়ে নিতুর অনেক স্বপ্ন।তিনি বলেন গানটি বাংলা লোকসঙ্গীতের ভান্ডার আরো সমৃদ্ধ করবে। গানটির যদিও অনেক আগে লিখে গেছেন রাধা রমন দও তারপরও গানটির কথা- সুর সমসাময়িক।

আলমিনা নিতু ইউডা ইউনিভার্সিটিতে সংগীত নিয়ে পড়াশোনা করছে। ছোট থেকেই গান করছে, গানকে ভালোবাসেন তিনি ।যদিও শুরুটা ছিলো মায়ের ইচ্ছাতেই। শিশু একাডেমীতে ৩বছর এবং জেলা শিল্পকলা নরসিংদী থেকে ৪বছরের উচ্চাঙ্গ সঙ্গীতে কোর্স শেষ করেছেন । জীবনে বড় পাওয়া ২বার জাতীয় পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে গোল্ড মেডেল পয়েছেন প্রতিশ্রুতিশীল এই শিল্পী।

নিতু বলেন, ‘এছাড়া ও জেলা প্রশাসন নরসিংদীর নিজস্ব সংস্কৃতিক প্রতিষ্ঠান বাঁধন হারা থিয়েটার স্কুলে ৯ বছর থিয়েটার করেছি। থিয়েটার আমার ভালোবাসা ভালোলাগার একটি জায়গা এবং অভিনয় প্রিয়। অভিনয়ের পাশাপাশি মডেলিং করছি একি প্রতিষ্ঠানে। চ্যানেল মাট ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি কাভার সং রয়েছে ‌আলমিনা নিতুর।। উঠতি এই শিল্পী সকলের কাছে দোয়া চেয়েছেন।। সংগীত নিয়ে আরো ভালো কিছু করতে চান আলমিনা নিতু।
তিনি শিল্পকলা একাডেমি থেকে চায়নায় গিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com