মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নতুন গানে দুই সহোদর।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১.১২ এএম
  • ৩১১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ অনলাইন প্লাটফর্মে অচিরেই প্রকাশিত হচ্ছে দুই সহোদর রেজাউল করিম এবং দিদারুল করিমের নতুন আধুনিক এবং ফোক আঙ্গিকের দুটি মৌলিক গান। বাংলাদেশের অন্যতম গীটার বাদক এবং সার্গীটের উদ্ভাবক নাসির উদ্দিনের সংগীত আয়োজনে ইতি মধ্যে গান দুটির কাজ সম্পন্ন হয়েছে। গান দুটির কথা লিখেছেন কাতার প্রবাসী কবি, গল্পকার কামাল খোকন। বিরহ বিষম জ্বালা” গানটির সুর এবং কন্ঠ দিয়েছেন বড়ো ভাই বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রেজাউল করিম এবং যে পথে আজ কাঁদামাটি” গানটি গেয়েছেন দিদারুল করিম গানটির সুরও করেছেন শিল্পী নিজে। উল্লেখ্য যে, ফরিদপুরের ভাঙ্গা থানার সন্তান রেজাউল করিম এবং দিদারুল করিম দুজনেই বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের অধুনিক গান এবং নজরুল সংগীতের নিয়োমিত শিল্প পাশাপাশি বড়ো ভাই রেজাউল করিম ছায়ানটের শিক্ষকতা করছেন এবং ছোট ভাই দিদারুল করিম সংগীত চর্চার পাশাপাশি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত। বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের নিয়োমিত অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন,রেডিওতে নিয়োমিত অনুষ্ঠান করে আসছেন সাথে স্টেজ প্রগ্রমতো রয়েছেই। প্রানে গানে অন্তরে এবং সঘন শ্রাবণ শিরোনামে দুটি একক গানের এলবাম রয়েছে নজরুল সংগীত শিল্পী রেজাউল করিমের এবং দিদারুল করিমেরও গানের এলবাম মানব তরণী এবং দলছুট মেঘ শিরোনামে দুটি এলবাম রয়েছে। যার মধ্যে দলছুট মেঘ এর পাঁচটি গানের মধ্যে চারটি গানের কথা ও সুর শিল্পীর নিজের। এলবামটির সংগীত আয়োজনে ছিলেন কোলকাতার অন্যতম সংগীত পরিচালক অমিত ব্যার্নাজ্যি। ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত দুই সহোদরের ঐকান্তিক ইচ্ছা নিয়োমিত ভাবে গানের চর্চা করে যাওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com